আটোয়ারীতে এসকে কোল্ড স্ট্রোরেজে সংরক্ষণে রাখা কৃষকদের মরিচে ব্যাপক পচন ধরার খবর পাওয়া গেছে। এছাড়াও কৃষকদের সংরক্ষণে রাখা ৫১-৫২ কেজির বস্তায় ১০-১২ কেজি কম বলে ভুক্তভোগী কৃষকেরা এ প্রতিনিধিকে জানিয়েছেন। এ ঘটনা কে কেন্দ্র করে ১লা আগস্ট দুপুর আনুমানিক ২ ঘটিকার সময় জিএম মোঃ শফিকুল ইসলাম এর অফিস কক্ষে, জিএম সাথে এলাকার ২০-২৫ জন কৃষকের ব্যাপক বাক বিতন্ডা লক্ষ করা গেছে। উপস্থিত কৃষকেরা এ প্রতিনিধিকে জানায় যে, কোল্ড স্টোরেজের কর্তৃপক্ষ কৃষকদের না জানিয়ে, তাদের বস্তা খুলে ভালো মরিচ বের করে নিয়ে,, পোঁচা মরিচ ঢ়ুকিয়ে দিযেছে। একপর্যায়ে স্থানীয় উপজেলা কৃষক দলের নেতা মোঃ মোকসেদ আলী ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ বদিউজ্জামান মানিক কৃষকেদের এ সমস্যা নিয়ে জিএম এর সাথে কথা বল্লে, জিএম জানায়, বাজার দর অনুযায়ী কৃষক দের অর্থনৈতিক ক্ষতি পূরণ করে দিব। এ বিষয় কোল্ড স্টোরেজের জিএম মোঃ শফিকুল ইসলাম এ প্রতিনিধিকে বলেন, কৃষকদের না জানিয়ে মরিচের বস্তা খোলা আমাদের ঠিক হয়নি।
তবে তাদের ক্ষতি আমরা পুষিয়ে দেবো। এ বিষয়ে ভুক্তভোগী কৃষকেরা, দুর্নীতিবাজ জিএম শফিকুল ইসলামের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। এসকেএস কোল্ড স্টোরেজের সুনাম অক্ষুন্ন ও এলাকার পরিবেশ শান্ত রাখতে, সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষ সহ কোল্ড স্টোরেজ এর মালিকের দ্রুত হস্তক্ষেপের দাবী জানিয়েছে এলাকার সুধীজন।