কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফাইতপুর মাধ্যমিক বিদ্যালয়ের রবিবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬-এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি থেকে কুষ্টিয়ার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃতৌহিদ বিন-হাসান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য গুহ, উপজেলা সহকারী কমিশনার ভুমি প্রদীপ কুমার দাশ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফারুক আহমেদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তাক আহমেদ,রিফাইতপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ হোসনেয়ারা খাতুন, মোঃ আবুল কালাম আজাদ সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা,শিক্ষার্থীরা উপস্থিতি ছিলেন । আয়োজিত এ বৃক্ষরোপণ কর্মসূচিতে পরিবেশ রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানানো হয়।