বিজিপিসি'র খুলনা বিভাগের সাংবাদিকদের নিরাপত্তা সরঞ্জাম বিতরণ

এফএনএস (মোঃ মাসুমার রহমান; কালিয়া, নড়াইল) :
| আপডেট: ২ আগস্ট, ২০২৬, ১০:১৫ পিএম | প্রকাশ: ২ আগস্ট, ২০২৬, ১০:১৫ পিএম
বিজিপিসি'র খুলনা বিভাগের সাংবাদিকদের নিরাপত্তা সরঞ্জাম বিতরণ

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল ১৯-এর সহযোগিতায় গঠিত বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (ইঔচঈ) খুলনা বিভাগের প্রায় ৬০ জন সাংবাদিকের মধ্যে নিরাপত্তা সরঞ্জাম বিতরণ করেছে। ইতোপূর্বে সংগঠনটি ২০জন নারী সাংবাদিকদের মাঝে ল্যাপটপ বিতরণ করেছিল।

শনিবার (১ আগস্ট) খুলনার লবণচরায় অরণ্য ইকো গার্ডেনে সকাল ৯টা থেকে বিকেল ৬টা পর্যন্ত এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বুলেটপ্রুফ জ্যাকেট, সেফটি হেলমেট, ইয়ারমাফসহ বিভিন্ন ধরনের নিরাপত্তা সরঞ্জাম সংগঠনের নির্বাচিত স্থায়ী সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। এতে খুলনা বিভাগের ১০ জেলার পাশাপাশি পাবনা, গাইবান্ধাসহ দেশের বিভিন্ন জেলার সাংবাদিকেরা অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। তারা এই সহযোগিতার জন্য বিশেষ করে ফ্রী প্রেস আনলিমিটেডকে এবং   ইউরোপীয় ইউনিয়ন ও আর্টিকেল ১৯-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া, ভবিষ্যতেও সাংবাদিকদের সুরক্ষা ও সক্ষমতা বৃদ্ধিতে এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সভাপতি ও কালের কণ্ঠ-এর প্রতিবেদক কৌশিক দে এর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক ও গ্লোবাল টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রধান আনিছুর রহমান কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সারোয়ার, সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক খুলনাঞ্চল পত্রিকার সম্পাদক মিজানুর রহমান মিল্টন, মাছরাঙা টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রধান আবু হেনা মোস্তাফা জামান, ঢাকা ট্রিবিউনের খুলনা প্রতিনিধি মোঃ হেদায়েত হোসেন মোল্লা, হিমালয় খুলনা ব্যুরো প্রধান, উষার আলো পত্রিকার নির্বাহী সম্পাদক মো. রবিউল ইসলাম মঞ্জু, সিএমকেএসের নির্বাহী সদস্য আবুল হোসেন, বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির বাগেরহাট জেলার সভাপতি দৈনিক মানবজমিনের জেলা  প্রতিনিধি শেখ আবু সাঈদ শুনু, সাধারণ সম্পাদক গ্লোবাল টেলিভিশনের বাগেরহাট জেলা প্রতিনিধি  সোহেল রানা বাবু, মাগুরা জেলার বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সভাপতি স্টার নিউজ এর জেলা প্রতিনিধি মোঃ ইউনুছ আলী, সাধারণ সম্পাদক মোঃ আলী আশরাফ, মেহেরপুর জেলার সভাপতি বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি  মাহবুবুল হক পোলেন, সাধারণ সম্পাদক রাশেদ খান প্রমুখ। 

এ ছাড়া বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির বাগেরহাট, মাগুরা, মেহেরপুর, নড়াইল, মংলা, যশোর, ঝিনাইদহসহ বিভিন্ন জেলার স্থায়ী সদস্য নেতারাও উপস্থিত ছিলেন। নিরাপত্তা সরঞ্জাম বিতরণের শেষে সংগঠনের খুলনা বিভাগের দুই শতাধিক স্থায়ী সদস্যকে নিয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে