বিরলে বজ্রপাতে এক কৃষি শ্রমিকের মৃত্যু

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) :
| আপডেট: ৩ আগস্ট, ২০২৬, ০১:০৯ পিএম | প্রকাশ: ৩ আগস্ট, ২০২৬, ০১:০৯ পিএম
বিরলে বজ্রপাতে এক কৃষি শ্রমিকের মৃত্যু

বিরলে বজ্রপাতে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১১.২৫ টায় উপজেলার ০৫ নং বিরল ইউনিয়নের বিরল (ঝাড়পুকুর) গ্রামের মোঃ খাদিমুল ইসলামের ছেলে মোঃ হেলাল ওরফে বরকু (২৮) নিজ জমিতে বিএমডিএ গভীর নলকূপের সেচের পানি নেয়ার কাজ শেষ করে বাড়ি ফেরার পথে আকস্মিক বজ্রপাতে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মৃতদেহ বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রয়েছে। দুপুরে এ রিপোর্ট লেখাকালীন থানা পুলিশ পরবর্তী আইনানুগ কার্যক্রম পরিচালনা করছিল।

আপনার জেলার সংবাদ পড়তে