ভূরুঙ্গামারীতে হোটেল মালিকের ৫০ হাজার টাকা জরিমানা

এস.এম গোলাম মোস্তফা; ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম | প্রকাশ: ৩ আগস্ট, ২০২৬, ০৩:০৫ পিএম
ভূরুঙ্গামারীতে হোটেল মালিকের ৫০ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর এক হোটেল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার শেষ বিকালে উপজেলার ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ডের বিসমিল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে এই জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল হক তারেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জানা গেছে, হোটেল ও রেস্তোরাঁ আইন অনুযায়ী হোটেল পরিচালনার লাইসেন্স না থাকা, রান্নাঘরের অস্বাস্থ্যকর পরিবেশ ও পরিবেশন যোগ্য খাবারে মাছির উপস্থিতি থাকায় ভোক্তা অধিকার আইনে বিসমিল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল হক তারেক বলেন, হোটেল ও রেস্তোরাঁ আইন অনুযায়ী লাইসেন্স না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশ খাবার তৈরি করায় হোটেল ম্যানেজার হাসান আলীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জনকল্যাণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় এধরণের অভিযান অব্যাহত থাকবে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক উপস্থিত ছিলেন।
আপনার জেলার সংবাদ পড়তে