রূপপুর পারমাণবিক প্রকল্পে ২ রুশ নাগরিকের হাতাহাতি, নিহত ১

এফএনএস (সেলিম আহমেদ; ঈশ্বরদী, পাবনা) : | প্রকাশ: ৩ আগস্ট, ২০২৬, ০৪:৪৫ পিএম
রূপপুর পারমাণবিক প্রকল্পে ২ রুশ নাগরিকের হাতাহাতি, নিহত ১

পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসন এলাকা গ্রীণসিটিতে মদ্যপ অবস্থায় দুই রুশ নাগরিকের মধ্যে হাতাহাতির ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অপরজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকাল ১০টার দিকে গ্রীণসিটির ৬ নম্বর ভবনের পঞ্চম তলার ৫১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তি কুদরিন সার্গেই (৫৬)। তিনি রাশিয়ার নাগরিক এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ঠিকাদারি প্রতিষ্ঠান ঞৎবংঃ জড়ংংবস-এ টষঃৎধংড়হরপ ঞবংঃরহম ওহংঢ়বপঃড়ৎ হিসেবে কর্মরত ছিলেন। তার বাবার নাম নিকোলাই। তিনি গ্রীণসিটির ৬ নম্বর ভবনের পঞ্চম তলার ৫১ নম্বর কক্ষে বসবাস করতেন। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মদ্যপানের পর দুই রুশ নাগরিকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে কুদরিন সার্গেই অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে গ্রীণসিটি থেকে পাবনা এসআরটি হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়। ঘটনায় আহত অপর রুশ নাগরিককে পাবনা এসআরটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে। উভয়ে একই প্রতিষ্ঠানে চাকরি করলেও তার নাম জানা যায়নি।

পুলিশ জানায়, মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে পুলিশের ভাষ্য অনুযায়ি মৃত্যুর কারণ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে।

আপনার জেলার সংবাদ পড়তে