কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত

এফএনএস (প্রতিবেদক): | প্রকাশ: ৩ আগস্ট, ২০২৬, ০৪:৫১ পিএম
কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত

গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসে চরম অনিয়ম-দুর্নীতির অভিযোগের কারণে  একযোগে সব কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। 

আজ সোমবার সকালে জেলা প্রশাসক তাদের বরখাস্ত করেন। তাৎক্ষণিকভাবে কর্মকর্তা-কর্মচারীদের পদবি ও নাম জানা যায়নি। জেলা প্রশাসন সূত্র থেকে এ তথ্য জানা গেছে।

সুত্রটি আরো জানিয়েছে, ভূমি অফিসে সেবাগ্রহীতাদের কাছ থেকে বিভিন্ন অনিয়ম, দায়িত্বে অবহেলা এবং প্রশাসনিক অসঙ্গতির অভিযোগ ওঠার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। পরে প্রাথমিক তদন্তের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সাময়িক বরখাস্ত করা হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগের নিরপেক্ষ তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সাধারণ মানুষের ভূমিসংক্রান্ত সেবা যাতে ব্যাহত না হয়, সে জন্য বিকল্প ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে