বাজিতপুরে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ৭ জনকে কারাদন্ড

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) :
| আপডেট: ৩ আগস্ট, ২০২৬, ০৬:০৭ পিএম | প্রকাশ: ৩ আগস্ট, ২০২৬, ০৫:০৩ পিএম
বাজিতপুরে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ৭ জনকে কারাদন্ড

কিশোরগঞ্জের বাজিতপুর নির্বাহী ম্যাজিস্ট্রেট- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জালাল উদ্দিন ও সহকারী কমিশনার (ভূমি) আবু বক্কর সিদ্দিকসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মীরা গত রবিবার রাত অনুমান ৮ টার দিকে মাইজচর ইউনিয়নের বোয়ালির ঘোড়াউত্রা নদী থেকে বালু উত্তোলনের অভিযোগে ড্রেজারসহ ৯ জনকে আটক করে। পরে প্রতিজনকে ৭ দিন করে জেল দেন ভ্রাম্যমান আদালত। কারাদন্ড প্রাপ্তরা হলেন, দিঘীরপাড় ইউনিয়নের পশ্চিম পাটুলী গ্রামের আব্দুর রশিদের ছেলে দ্বীন ইসলাম (৩৫), কৈলাগ ইউনিয়নের কুকরারাই গ্রামের আলতাফ হোসেনের ছেলে মো: তোফাজ্জল (২৫) পাটুলী গ্রামের আব্দুল হাইয়ের ছেলে আপন মিয়া (১৮), দিঘীরপাড় পাটুলী গ্রামের আলাল মিয়ার ছেলে মঞ্জুর আলী (৩০), নিকলী দামপাড়া ইউনিয়নের সাহেব আলীর ছেলে মো: লোকমান হোসেন (৫৩), কুমিল্লা মেঘনা নলছড়া গ্রামের মো: বারেক মিয়ার ছেলে মো: সোহেল (২৬) একই গ্রামের হাবিবুল্লাহর ছেলে মো: সোহাগ মিয়া (২৫), বাগেরহাট জেলার কচুয়া উপজেলার গজারিয়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে মো: আমিনুল হক ও নিকলী দামপাড়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে মো: নাসির উদ্দিন। এদের প্রত্যেককে ৭ (সাত) দিন করে জেল দেয় ভ্রাম্যমান আদালত। পরে আজ সোমবার দুপুরে তাদেরকে কিশোরগঞ্জ কোর্টে চালান দেয় বাজিতপুর থানা পুলিশ। 

আপনার জেলার সংবাদ পড়তে