কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিলালপুর ইউনিয়নের নগনার খাল বা জলমহাল থেকে একটি কুচক্রি মহল বেশ কিছুদিন ধরে রিং জাল ফেলে পোনা মাছ থেকে শুরু করে দেশীয় জাতের মাছ ধ্বংস করার কারণে বাজিতপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম রিয়েল সহ আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় কারেন্ট জাল ও রিং জাল পুড়ানো হয়েছে। জানা গেছে, গত কয়েক বছর ধরে এসব জালের কারণে ঘোড়াউত্রা নদীসহ হাওড়বেষ্টিত উপজেলা বাজিতপুর, নিকলী, অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইনে প্রায় ৬০-৬৪ প্রজাতির মিঠাপানির মাছ দিন দিন কমে যাচ্ছে। একই হাওর বেষ্টিত মাছের আড়ৎগুলোতে বর্ষা মৌসুমে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের পোনা বিক্রি করার কারণে মাঝে মধ্যে নদীতে এই অভিযান চালানো হচ্ছে বলে সূত্রটি জানিয়েছেন। অন্যদিকে শুকনো মৌসুমে এসব মিঠাপানির মাছ একেবারেই কমেই যায়। এর ফলে এসব হাওড়ের প্রায় শত শত মাছের আড়ৎ গুলো তাদের সময় খুব খারাপ যাচ্ছে বলে তাদের অভিযোগ। তারা আরও বলেন, মিঠাপানির মাছ কমে যাওয়ার কারণে তাদের এই ব্যবসা ছেড়ে অন্য ব্যবসায় চলে যেতে বাধ্য হচ্ছেন। কারণ লোকসান গুণতে গিয়ে দেয়ালে পিঠ ঠেকে গেছে বলে উল্লেখ করেন।