মধুখালীতে রাস্তা পারাপারের সময় সড়ক দূর্টনায় বৃদ্ধা নিহত

এফএনএস (মনিরুজ্জামান মন্নু; মধুখালী, ফরিদপুর): | প্রকাশ: ৩ আগস্ট, ২০২৬, ০৭:০২ পিএম
মধুখালীতে রাস্তা পারাপারের সময় সড়ক দূর্টনায় বৃদ্ধা নিহত

ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মোছা. আমেনা বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। তিনি উপজেলার মাছকান্দি গ্রামের মৃত এলাহি শেখের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৩ আগস্ট) বিকেল প্রায় ৪টার দিকে আমেনা বেগম রান্নার জন্য রাস্তার পাশ থেকে শুকনো গাছের ডাল সংগ্রহ করতে গিয়ে মাঝকান্দি এলাকায় মহাসড়ক পারাপারের সময় মধুখালী থেকে ফরিদপুরগামী একটি সুজুকি মোটরসাইকেল (রেজিস্ট্রেশন নম্বর: ফরিদপুর-ল-১২-৪০৫৫) তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। 

পারিবারিক সূত্রে জানা যায়, আমেনা বেগমের তিন কন্যা সন্তান রয়েছে। তারা সবাই বিবাহিত। করিমপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. জহির হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে