জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালন উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরীতে জুলাই শহিদ পরিবার এবং আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ অনুষ্ঠান হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম, বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভূমি) বদরুজ্জামান রিশাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার সুজন সাহা, থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান, উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, উপজেলা জামায়াতের আমির আব্দুল মান্নান, জুলাই যোদ্ধা আবু সাঈদ সিফাতসহ অনেকে। আলোচনাসভা শেষে জুলাই গণঅভ্যুত্থান বিষয়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।