চিরিরবন্দরে ভ্রাম্যমান আদালতে নারীসহ ২ জনের কারাদন্ড

এফএনএস (মোরশেদ-উল-আলম; চিরিরবন্দর, দিনাজপুর) : | প্রকাশ: ৫ আগস্ট, ২০২৬, ০৩:৫৪ পিএম
চিরিরবন্দরে ভ্রাম্যমান আদালতে নারীসহ ২ জনের কারাদন্ড

দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ আটক দুই মাদকসেবী ও মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয়েছে। গত ৪ আগস্ট মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার পুনট্রি ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে এ অভিযান পরিচালনা করে চিরিরবন্দর থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, পুলিশের একটি মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে ইয়াবা ট্যাবলেট রাখা ও সেবনের অভিযোগে বিশ্বনাথপুর গ্রামের মোছাঃ সামছুন্নাহার (৪০) এবং কুতুবপুর গ্রামের মোঃ রাব্বি হাসান (২১) কে আটক করা হয়। এসময় সংবাদ পেয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মাহামুদুন্নবী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেহা তুজ জোহরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোছাঃ সামছুন্নাহারকে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা অর্থদন্ড এবং মোঃ রাব্বি হাসানকে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড প্রদান করেন। 

থানার অফিসার ইনচার্জ মোঃ মাহামুদুন্নবী বলেন, মাদক নির্মূলে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে