টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা

এফএনএস (টাঙ্গাইল) :
| আপডেট: ৫ আগস্ট, ২০২৬, ০৭:৩৭ পিএম | প্রকাশ: ৫ আগস্ট, ২০২৬, ০৭:৩৭ পিএম
টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা

টাঙ্গাইলে জুলাই  গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকালে টাঙ্গাইল হেলিপ্যাড সংলগ্ন জুলাই স্মৃতি স্তম্ভে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক শরিফা হক।

এ সময় শহীদ পরিবারের সদস্য, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, জুলাই আন্দোলনের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কর্মসূচির শুরুতে জুলাই অভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া শেষে জেলা প্রশাসকসহ বিভিন্ন সরকারি দপ্তর, সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

জেলা প্রশাসক শরিফা হক বলেন, জুলাই অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, জাতি তাদের প্রতি চিরঋণী। শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং তাদের আদর্শ আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে