পাঠাগারের জুলাই গণ গণ অভ্যুত্থান দিবস উদযাপিত

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ৫ আগস্ট, ২০২৬, ০৯:১১ পিএম
পাঠাগারের জুলাই গণ গণ অভ্যুত্থান দিবস উদযাপিত

কিশোরগঞ্জের মহিনন্দে যুব উন্নয়ন পরিষদ এর সহযোগিতায় মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদ ও পাঠাগারের আয়োজনে ৫ আগষ্ট জুলাই গণ অভ্যুত্থান

দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। বুধবার সকালে জেলা সদরের মহিনন্দ ইউনিয়নের গোয়ালা পাড়াস্থ মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগার মক্তবে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদ ও পাঠাগারের প্রতিষ্ঠাতা যুব উন্নয়ন পরিষদের সভাপতি আমিনুল হক সাদী। দিবসটির গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন মহিনন্দ ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক বাবুল।

পাঠাগারের প্রতিষ্ঠাতা লেখক ও প্রাবন্ধিক আমিনুল হক সাদী বলেন, বাচ্চাদেরকে জুলাইয়ের ইতিহাস শিক্ষা দেওয়া অত্যন্ত জরুরি। ইতিহাস পড়ার মাধ্যমে শিশুরা অতীত থেকে শিক্ষা নেয়, যা তাদের বর্তমান ও ভবিষ্যতের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে।

জুলাই গণ-অভ্যুত্থান দিবস বাংলাদেশের একটি জাতীয় দিবস ও সরকারি ছুটির দিন যা ২০২৫ সাল থেকে প্রতিবছরের ৫ আগস্টে পালিত হচ্ছে। ৫ আগস্ট ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের ফলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ঘটে এবং তার ১৫ বছরের শাসনের অবসান ঘটে যা পরবর্তীতে ৩৬ জুলাই নামে পরিচিতি পায়।

আমার প্রতিষ্ঠিত মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগার মক্তবের শিক্ষার্থীদের নিয়ে এই জুলাই দিবস উদযাপনের সভার আয়োজন করি। শহীদদের আত্নার মাগফেরাত কামনা করে খতমে কুরআন, আলোচনা, দোয়া ও জুলাই স্মৃতিচারণমুলক বই প্রদর্শনী করা হয়। এ সময় মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারের দায়িত্বশীলগণ,শিক্ষক শিক্ষার্থী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে