বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে গণঅভ্যুত্থান দিবস পালিত

এফএনএস (টাঙ্গাইল) : | প্রকাশ: ৫ আগস্ট, ২০২৬, ০৮:০৬ পিএম
বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে গণঅভ্যুত্থান দিবস পালিত

'জুলাই চেতনায় গড়বো দেশ-সবার আগে বাংলাদেশ' এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করা হয়েছে। ৫ আগস্ট (বুধবার) সকালে প্রতিষ্ঠানের মিলনায়তন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল হালিম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক এস এম আনোয়ার সাদত ও সহকারী শিক্ষক আরিফুর রহমান।

 

এসময় উপস্থিত ছিলেন প্রভাতী শিফট ইনচার্জ অনামিকা ভদ্র, দিবা শিফট ইনচার্জ জাহানারা তরফদার, সিনিয়র শিক্ষক শরিফুল ইসলাম ও আরিফুর রহমান প্রমুখ। এছাড়াও এসময় প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 


অনুষ্ঠানটি পরিচালনা করেছেন সিনিয়র শিক্ষক মো. ছামছুল হক সাগর। আলোচনা সভার আগে ছাত্রীদের মধ্যে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে