রূপসায় শিক্ষার্থীদের অর্ধ বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরষ্কার বিতরণ

এফএনএস (এম এ আজিম; খুলনা) :
| আপডেট: ৫ আগস্ট, ২০২৬, ০৮:০১ পিএম | প্রকাশ: ৫ আগস্ট, ২০২৬, ০৮:০১ পিএম
রূপসায় শিক্ষার্থীদের অর্ধ বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরষ্কার বিতরণ

রূপসার নৈহাটী ইউনিয়নের বাগমারা শামসুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অর্ধ বার্ষিক পরীক্ষার ফলাফল, পুরষ্কার বিতরণী অনুষ্ঠান এবং শিক্ষক ও এলাকার গন্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগষ্ট) বিকেল ৩ টায় এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক এস কে আজিজুল বারী হেলাল।


অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদ প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পি, বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, বিশেষ অতিথির বক্তব্যে রাখেন খুলনা জেলা বিএনপির আহবায়ক খান জুলফিকার আলি জুলু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্যা খায়রুল ইসলাম, জেলা বিএনপির সদস্য মোল্লা রিয়াজুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এ আনোয়ারুল কুদ্দুস, রূপসা উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান, সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আতাউর রহমান রুনু, জেলা কৃষকদলের সাধারন সম্পাদক শেখ আবু সাঈদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাতা সদস্য বিদ্যালয়ের রেহানা ইশা। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হায়দার আলী। সঞ্চালনার দায়িত্বে ছিলেন শিক্ষক মো. দিদারুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে