দৌলতপুরে জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জুলাই ৩৬ গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১ টায় দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ আলোচনা সভার আয়োজন করা হয। দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য গুহের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দৌলতপুর আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, শহীদদের আত্মত্যাগ, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং দেশ গঠনে তরুণ প্রজন্মের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে জুলাইয়ের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানিয়ে
বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন বদলা সহকারি কমিশনার ভূমি প্রদীপ কুমার দাস, সমাজসেবা কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম,উপজেলা প্রকৌশলী মোঃ শহিদুল্লাহ বাচ্চু,উপজেলা জামায়াতের আমির মোঃ বেলাল উদ্দিন, দৌলতপুর প্রেসক্লাবের সভাপতি মোঃসাইফুল ইসলাম (শাহীন), সেক্রেটারি আহমেদ রাজু,সহ-সভাপতি মোঃ আহাদ আলী (নয়ন), স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ রাশেদুল হক শামীম, ছাত্রদলের আহ্বায়ক মোঃ মাসুদুজ্জামান রুবেল, এ সময় আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন গণধিকারের নেতা মোঃ সাহাবুল ইসলাম, ছাত্রদল নেতা হাসান আহমেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোঃ,রকি আহমেদ, শহীদ পরিবারের সদস্য আফজাল হোসেন আজীবর, জামায়েত নেতা মোঃএনামুল হক,ছাত্র শক্তি নেতা আলিফ ওমর। এ ছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা আরো বলেন এ আন্দোলন ছিল একটি গুষ্টির বা একটি দলের নয় বিএনপি, জামায়াত সহ আপামোর জনসাধারণের ফসল জুলাই ৩৬ গণঅভ্যুত্থান। শেষে জুলাই শহীদদের স্মরণে মোনাজাত করা হয়।