কলারোয়ায় ইসকাফসহ মাদক কারবারি গ্রেফতার

এফএনএস (জুলফিকার আলী; কলারোয়া, সাতক্ষীরা) : | প্রকাশ: ৬ আগস্ট, ২০২৬, ০৩:৩৫ পিএম
কলারোয়ায় ইসকাফসহ মাদক কারবারি গ্রেফতার

সাতক্ষীরার কলারোয়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ মাদকদ্রব্য 'ইসকাফ' (ঊংশঁভ) উদ্ধারসহ সুজন হোসেন (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সুজন হোসেন কলারোয়া উপজেলার দক্ষিণ ভাদিয়ালী (মাঝেরপাড়া) গ্রামের মোঃ মোমরেজুল ও সালমা খাতুনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, কলারোয়া থানা পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে তাকে মাদকদ্রব্যসহ হাতেনাতে গ্রেফতার করে। এ ঘটনায় ৫ আগস্ট ২০২৬ তারিখে কলারোয়া থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৪(খ) ধারায় একটি মামলা দায়ের করা হয় (মামলা নং-৮)। গ্রেফতারকৃত আসামীকে ৬ আগস্ট ২০২৬ (বৃহস্পতিবার) বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। কলারোয়া থানার পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে