চৌগাছায় সাংবাদিক এম এ রহিমকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ

এফএনএস (এম. কে সিদ্দীক; চৌগাছা, যশোর) : | প্রকাশ: ৬ আগস্ট, ২০২৬, ০৫:৪৭ পিএম
চৌগাছায় সাংবাদিক এম এ রহিমকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ

যশোরের চৌগাছায় সাংবাদিক এম এ রহিমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়িয়ে অপপ্রচারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে প্রেসক্লাব চৌগাছার নেতৃবৃন্দ। বুধবার (৫ আগস্ট) প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ সাংবাদিকতা জীবনে এম এ রহিমের বিরুদ্ধে কোনো নেতিবাচক অভিযোগ নেই। একটি সামান্য ঘটনাকে কেন্দ্র করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে, যা দুঃখজনক ও নিন্দনীয়।

সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু জাফর। উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি রহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রহিম ও বাবুল আক্তার, সিনিয়র সাংবাদিক আসাদুল ইসলাম, আব্দুস শুকুর, অর্থ সম্পাদক আসাদুজ্জামান মুক্ত, দপ্তর সম্পাদক রায়হান হোসেন, সহ-দপ্তর সম্পাদক লাভলুর রহমানসহ অন্যান্য সদস্যরা।

প্রসঙ্গত, গত সোমবার ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারে এক ঘটনায় এম এ রহিমের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রেসক্লাব সাধারণ সম্পাদক আজিজুর রহমানের উপস্থিতিতে ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারের মালিক সাংবাদিক এম এ রহিমের সাথে ঔদ্ধত্যপূর্ন আচরণ করে।  পরে গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশের  মাধ্যমে বিষিয়টি নিষ্পত্তি হয়। একই সঙ্গে ভবিষ্যতে ক্রেতাদের সঙ্গে শালীন আচরণের বিষয়ে দোকান মালিকের কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়। এবং সাংবাদিক এম এ রহিমও বিষয়টি নিয়ে আর কোনো অভিযোগ নেই এই মর্মে অঙ্গিকার  নামা দেন।

আপনার জেলার সংবাদ পড়তে