শৈলকুপায় অধিগ্রহণ কৃত জমিতে থাকা স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন

এফএনএস (মফিজুল ইসলাম; শৈলকুপা, ঝিনাইদহ) :
| আপডেট: ৬ আগস্ট, ২০২৬, ০৬:০৫ পিএম | প্রকাশ: ৬ আগস্ট, ২০২৬, ০৬:০৫ পিএম
শৈলকুপায় অধিগ্রহণ কৃত জমিতে থাকা স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন

ঝিনাইদহের শৈলকুপা - লাঙ্গলবাঁধ আঞ্চলিক মহাসড়কের  পাইকপাড়া এলাকায় সড়কের বাকসরলীকরণ (কার্ভ সংশোধন) প্রকল্পের আওতায় অধিগ্রহণকৃত জমির ওপর নির্মিত স্থাপনা উচ্ছেদ করেছে  শৈলকুপা উপজেলা প্রশাসন এবং  সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর।বৃহস্পতিবার (৬ আগস্ট) দিন ব্যাপি যৌথভাবে পরিচালিত এ অভিযানে প্রায় আড়াই একর অধিগ্রহণকৃত জমির ওপর থাকা ১৯টি স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে জমিতে থাকা ঘর, দোকান এবং গাছপালা খোলা নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।অভিযান চলাকালে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুর রহমান, ঝিনাইদহ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তা, সওজের সংশ্লিষ্ট কর্মচারী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।এদিকে জমির মালিক আব্বাস উদ্দিন মেম্বার জানান  সড়ক ও জনপদ বিভাগ আমাদের জমি অধিকরণ করলেও আমরা জমির সেই অধিকরণকৃত টাকা পাইনি। এই ব্যাপারে ঝিনাইদহ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমান বলেন, শৈলকুপা - লাঙ্গলবাঁধ আঞ্চলিক মহাসড়কের  বাকসরলীকরণ প্রকল্প বাস্তবায়নের স্বার্থে অধিগ্রহণকৃত জমি দখলমুক্ত করা হচ্ছে। প্রকল্পের কাজ দ্রুত শুরু করার লক্ষ্যে পর্যায়ক্রমে প্রয়োজনীয় উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হবে।

শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সরকারি নির্দেশনা অনুযায়ী এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করেই স্থাপনাগুলো অপসারণ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে