বুধহাটায় মাদক প্রতিরোধের দাবীতে মানববন্ধন

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ৭ আগস্ট, ২০২৬, ০৮:১৪ পিএম
বুধহাটায় মাদক প্রতিরোধের দাবীতে মানববন্ধন

আশাশুনি উপজেলার বুধহাটায় মাদক প্রতিরোধ, মাদক ব্যবসায়ীদের গ্রেফতার ও অপরাধ রোধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) জুম্মার নামাজের পর বুধহাটা দক্ষিণ পাড়া বায়তুন নুর জামে মসজিদ সংলগ্ন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এলাকাবাসীর আয়োজনে স্থানীয় জনসাধারণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও শ্রমিকদের অংশ গ্রহনে মানববন্ধন চলাকালে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জামায়াতের উপজেলা কর্ম পরিষদ সদস্য, জজ কোর্টের এপিপি এড. শহিদুল ইসলাম। মসজিদ কমিটির সভাপতি রেজাউল ইসলাম খাঁর সভাপতিত্বে ও উপজেলা ব্যবসায়ী এসোসিয়েশনের সভাপতি আনারুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জামায়াত নেতা আবুল কালাম আজাদ, বিএনপি নেতা মাহমুদুর রায়হান প্রিন্স, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের বাপ্পী হোসেন প্রমুখ। বক্তাগণ বলেন, দিনে দিনে এলাকা মাদক কারবারী ও মাদবসেবীদের বিচরনে ছেয়ে যাচ্ছে। মাদকমুক্ত এলাকা গড়তে আমরা বারবার লিখিত ও মৌখিক ভাবে জানানোর পরও প্রশাসন ব্যবস্থা নেয়নি। মাদকসেবীরা চুরিসহ নানান অপরাধে জড়িয়ে পড়ছে। এলাকায় দোকানে চুরি, বাড়িতে চুরি, মটর সাইকেল চুরি, ইজিবাইক-ভ্যান, সাইকেল, মটরসহ নানা মালামাল প্রতিনিয়ত চুরি হচ্ছে। নোংরামী, ছেচড়ামী ও অপরাধ প্রবনতায় শান্তিপ্রিয় সাধারণ মানুষ শঙ্কিত ও আতঙ্কিত হয়ে পড়েছে। এলাকার যুব সমাজ ও সামাজিক নিরাপত্তা রক্ষায় দ্রুত ব্যবস্থা গ্রহনে প্রশাসনের কাছে জোর দাবী জানান বক্তাগণ।

আপনার জেলার সংবাদ পড়তে