স্বামীর সাথে অভিমান করে মারা গেলেন ২ সন্তানের জননী

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) :
| আপডেট: ৮ আগস্ট, ২০২৬, ০৪:২৮ পিএম | প্রকাশ: ৮ আগস্ট, ২০২৬, ০৪:২৮ পিএম
স্বামীর সাথে অভিমান করে মারা গেলেন ২ সন্তানের জননী

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ভিটিগাঁও গ্রামের শফিকুল ইসলামের ছেলে মুমেন মিয়া (২৮) এর সঙ্গে অভিমান করে ২ সন্তানের জননী সুর্বনা আক্তার (২৪) ফাসিতে জুলে তার মৃত্যু হয়। সুর্বনার মেয়ে সিন্তিয়া ও ৬ মাসের বয়সি সারা মনি নামের ২ কন্যা সন্তান রয়েছে। এ ঘটনাটি ঘটে শুক্রবার দুপুরে ফাসিতে জুলে তার মৃত্যু হয়। এ বিষয়ে আজ শনিবার কুলিয়ারচর থানায় ১টি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য পুলিশ কিশোরগঞ্জ মর্গে পাঠিয়েছেন। এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে আজকে থেকে প্রায় কয়েক বছর আগে কুলিয়ারচর উপজেলার শফিকুল ইসলামের ছেলে মুমিন মিয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিবাহের কয়েক বছর তাদের সংসার ভালোই চলে আসছিল। এলাকায় একটি গুনঞ্জন রয়েছে মুমেন মিয়া কোনো এক মহিলার সঙ্গে পরকিয়ায় জড়িত আছেন বলে এলাকায় অভিযোগ উঠেছে। এ নিয়ে স্বামী ও স্ত্রীর মধ্যে প্রায় সময় জগড়া জাটি হচ্ছিল। মুমেন মিয়া তার স্ত্রী কে শশুর বাড়ী থেকে জগড়া করবেন না বলে স্ত্রীকে নিয়ে আসে। ঐ দিন সকালে তার স্বামী মুমেন মিয়া তার স্ত্রীকে মারধর করেছে বলে এলাকায় অভিযোগ রয়েছে। কুলিয়ারচর থানার অফিসার ইনর্চাজ কাজী আরিফুল ইসলাম গণমাধ্যম কর্মীদের বলেন এ বিষয়ে কুলিয়ারচর থানায় একটি অপমৃত্যু মামলা রুজু রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে