কিশোরগঞ্জের কটিয়াদীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান শুভাগমন উপলক্ষে ও জাতীয় মৎস পক্ষ উৎযাপন উপলক্ষে আজ শনিবার নিকলী উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট বদরুল মোমেন মিঠুর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ মতবিনিময় সভায় বাংলাদেশ জাতীয় বাদীদলের মনোনীত প্রার্থী সৈয়দ এহসানুল হুদা বলেন, গত ত্রয়োদশ সংসদ নির্বাচনে তিনি নিকলী-বাজিতপুর আসনে বিএনপির ধানের শীষ নিয়ে নির্বাচন করেছেন। গত সাড়ে ৫ মাসে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক জিয়া দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এরিই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক জিয়া সারা দেশে খালকাটা, ফ্যামেলি কার্ড, কৃষি কার্ড ও কৃষকদের কৃষি ঋণ মওকুফ করেছেন। গত ১৭ বছর ফ্যাসিবাদ সরকারের আমলে দেশের বাহিরে থেকে দেশকে ও দলকে যে ভাবে ধরে রেখেছেন তা আর ভোলার নয়। তিনি নিজেও ফ্যাসিবাদ সরকারের আমলে কয়েকবার জেল ও জুলুমের শিকার হয়েছেন। এ সময় বক্তব্য রাখেন নিকলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর ইসলাম হেলিম, জেলা যুবদলের সহ সভাপতি এ্যাডভোকেট শাহ্ আলম, জহিরুজ্জামান জহির সহ নিকলী উপজেলার ছাত্র দল, যুবদল, কৃষক দল, সেচ্ছাসেবক দল, ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।