গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাবিবপুর গ্রামে শনিবার (৮ আগস্ট) দুপুরে চ্যানেল এস-এর উপজেলা প্রতিনিধি সাংবাদিক মো. হাবিবুর রহমান ও রফিকুল ইসলাম রাফির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
হাবিবপুর গ্রামের সর্বস্তরের জনগণের আয়োজনে অনুষ্ঠিত এ মানববন্ধনে স্থানীয় বাসিন্দারা ব্যানার হাতে সড়কের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ জানান।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত। তারা দ্রুত আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।
উল্লেখ্য হামলার ঘটনায় আহত দুই সাংবাদিক চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ঘটনা তদন্ত করছে বলে জানা গেছে।