হাইমচরে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) :
| আপডেট: ৯ আগস্ট, ২০২৬, ০৩:০৫ পিএম | প্রকাশ: ৯ আগস্ট, ২০২৬, ০৩:০৫ পিএম
হাইমচরে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চাঁদপুরের হাইমচরে বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ রাসেল মিয়া (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে হাইমচর থানা পুলিশ। গত শনিবার (৮ আগস্ট) হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজমুল হাসানের নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন হাইমচর থানার এসআই সমীর দাস। এ সময় তার সঙ্গে ছিলেন এএসআই হান্নান উদ্দিন এবং কনস্টেবল জাহিদ ও এমরান।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে হাইমচরের রায়ের বাজার সংলগ্ন এলাকা থেকে রাসেল মিয়াকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত রাসেল মিয়ার বাড়ি বরগুনা সদর থানার সাহেবের হাওলা এলাকায়। তার পিতার নাম গোলাম মোস্তাফা।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আসামির বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে হাইমচর থানা পুলিশের এমন জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।ধ

আপনার জেলার সংবাদ পড়তে