মেলান্দহ বিএনপি’র জুলাই স্মরণ সভা

এফএনএস (শাহ জামাল; মেলান্দহ, জামালপুর) :
| আপডেট: ৯ আগস্ট, ২০২৬, ০৭:০৪ পিএম | প্রকাশ: ৯ আগস্ট, ২০২৬, ০৭:০৪ পিএম
মেলান্দহ বিএনপি’র জুলাই স্মরণ সভা

জামালপুরের মেলান্দহে জুলাই স্মরণে দোয়া মিলাদ মাহফিল- দোয়া ও আলোচনা সভার আয়োজন মেলান্দহ উপজেলা ও পৌর বিএনপি’র (একাংশ) অঙ্গ সংগঠন এর আয়োজন করেছে। ৯ আগস্ট বিকেল সাড়ে ৪ টায় মুক্তিযোদ্ধা সংসদ হল রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন-পৌর বিএনপি’র সহসভাপতি রেজাউল করিম। 

প্রধান অতিথির বক্তব্য রাখেন-সাবেক সিনিয়র সচিব একেএম ইহসানুল হক মঞ্জু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আজম খান, বিএনপি নেতা শফিকুর রহমান, জেলা যুবদলের সহ সম্পাদক তাইফুর রহমান, মেলান্দহ কলেজ ছাত্র দলের আহবায়ক মেহেদী হাসান, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, ছাত্রদল নেতা আল আমিন, তানভীর আহমেদ, শফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন-পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্মআহবায়ক মাহফুজুর রহমান মিস্টার। অনুষ্ঠান শেষে জুলাই আন্দোলনে শহিদের আত্মার মাগফেরাত কমানাসহ আহত এবং তাঁদের পরিবারের প্রতি সমবেদনায় বিশেষ মোনাজাত করা হয়।#

আপনার জেলার সংবাদ পড়তে