জাবিপ্রবিতে সমাজকর্মের জাতীয় সেমিনার

এফএনএস (শাহ জামাল; মেলান্দহ, জামালপুর) : | প্রকাশ: ৯ আগস্ট, ২০২৬, ০৭:৫৯ পিএম
জাবিপ্রবিতে সমাজকর্মের জাতীয় সেমিনার

(lacal action: global goals esdo's experience throuhg profesional social work lens)  স্থানীয় পর্যায়ে সামাজিক কার্যক্রম ও বৈশ্বিক পেশাদার কাজে সমাজর্মে ইএসডি’র অভিজ্ঞতা শীর্ষক জাতীয় সেমিনার জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবিতে) অনুষ্ঠিত হয়। ৯ আগস্ট দুপুরে জাবিপ্রবি’র সমাজকর্ম বিভাগ এর আয়োজন করেছে। জাবিপ্রবির ভিসি প্রফেসর ড. আমির হোসেনের পৃষ্ঠপোষকতায় আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ড. অলিউল্লাহ চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্য রাখেন-নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. গোলাম রব্বানী। সচিত্র প্রবন্ধ উপস্থাপন করেন-ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট (ইএসডিও)’র প্রতিষ্ঠাতা পরিচালক ড. শহিদ উজ জামান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-সমাজকর্ম বিভাগের সাবেক চেয়ারম্যান ড. এএইচএম মাহবুবুর রহমান, সহকারি অধ্যাপক আল মামুন সরকার এবং গবেষক শিক্ষার্থী শিমলা প্রমুখ। সেমিনারে সামাজিক কর্মকান্ড-উন্নয়নে নানা প্রতিকুলতা এবং উত্তরণের উপর গুরুত্বারোপ করা হয়। সবশেষে ইন্টার্নিশিপ শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে