দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এস এস সি পরীক্ষায় ১৮টি বিদ্যালয় থেকে ১জনও উত্তীর্ণa হতে পারেনি (শতভাগ ফেল)। এ ব্যাপারে ওই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবক ও স্থনীয়রা চরম ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যাক্ত করেছেন। তারা অবিলম্বে সরকারীভাবে আইনী পদক্ষেপ গ্রহন করার জন্য কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানান।শতভাগ ফেল করা বিদ্যালয়গুলো হলো রংপুরের পীরগঞ্জের কুমারপুর ও ঘাসিপুর হাইস্কুল,গাইবন্ধার সাদুল্লাপুরের কাজিপড়া ও পলাশবাড়ীর মনোহরপুর গার্লস স্কুল,নিলফামারীর ডোমার আমবাড়ী বহুমুখী গার্লস স্কুল,কুড়িগ্রামের রাজারহাটের তালতলা হাইস্কুল,ঠাকুরগাও সদরের অনওয়েদিঘি হাইস্কুল,মাধবপুর গার্লস স্কুল,তাজবাড়িগন্জ হাই স্কুল,পঞ্চগড়ের বোদার বলরামহাট গার্লস স্কুল ও সরদারপাড়া গার্লস হাই স্কুল,কুড়িগ্রামের পুর্ব কোমরপুর হাইস্কুল,ব্রাম্মন পাড়া হাইস্কুল,পাথরডুবি আদর্শ হাই স্কুল,লালমনিরহাটের কালিগন্জের এ,এন রথবাড়ী গার্লস হাই স্কুল,দিনাজপুরের নবাবগঞ্জের গোলাপগন্জ হাই স্কুল ও ঠাকুরগাঁওয়ের আকলেদ আদর্শ হাই স্কুল শতভাগ ফেলকরা স্কুল ।
শিক্ষা বোর্ডের নিয়ম অনুযায়ী কোন স্কুল যদি শতভাগ ফেল করে তবে তাদের বিরুদ্ধে কারন দর্শানোর নোটিশ,তদন্ত কমিটি গঠন, বেতনভাতা ও এম,পিও স্থগিত, অনুমোদন ও নিবন্ধনের বাতিলের আইন থাকলেও তা যথাযথভাবে পালন করা হয় না।ফলাফলের চরম বিপর্যয়ের কারন হিসেবে অভিভাবকরা ও স্থানীয়দের অভিযোগ বিদ্যালয়ে নিয়মিত ক্লাশ না হওয়া,শিক্ষাদানে চরম অবহেলা,প্রাইভেট বা কোচিং-এ বাধ্য করা।এ ছাড়া প্রশাসনিক তদারকির অভাব।