এ বারের ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এস,এস,সি) পরীক্ষায় কয়রা শাকবাড়িয়া স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী শাহানা ফেরদৌসী ( হিয়া) গোল্ডেন এ-প্লাস পেয়েছে। সে উপজেলার বতুলবাজার গ্রামের বাসিন্দা ঢালী গিয়াস উদ্দিন ও স্বাস্থ্য বিভাগের সিএইচসিপি উম্মেহানীর এক মাত্র কন্যা। শাহানা ফেরদৌসী বড় হয়ে একজন ডাক্তার হয়ে অসহায় মানুষের সেবা করতে চায়। এ জন্য সে সকলের দোয়া প্রার্থী। শাকবাড়িয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু বকর ছিদ্দিকী বলেন, শাহানা ফেরদৌসী বরাবরই ভাল শিক্ষার্থী ছিল। তার স্বভাব চরিত্র খুবই ভাল। সে বিদ্যালয়ের ভাবমুর্তি উজ্জ্বল করেছে। আমি তার সফলতার জন্য পিতা মাতা সহ বিদ্যালয়ের সকল শিক্ষকদের ধন্যবাদ জানাই।