দৌলতপুরে

গবাদি পশুর স্বাস্থ্য সুরক্ষা ও টিকাদার উন্নয়ন কর্মসূচির উদ্বোধন

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) :
| আপডেট: ১০ আগস্ট, ২০২৬, ০৬:৩৭ পিএম | প্রকাশ: ১০ আগস্ট, ২০২৬, ০৬:৩৭ পিএম
গবাদি পশুর স্বাস্থ্য সুরক্ষা ও টিকাদার উন্নয়ন কর্মসূচির উদ্বোধন

কুষ্টিয়ার  দৌলতপুরের বাজুডাঙ্গায় গবাদিপশুর স্বাস্থ্য  সুরক্ষা,কৃত্রিম প্রজনন,টিকাদান ও প্রাণিসম্পদ উন্নয়ন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। সোমবার জাগোনারী প্রগতি সংস্থা ও মহিলা জনগোষ্ঠীর সেবা নিশ্চিতকরণ প্রতিষ্ঠানের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা বিএনপি'র সাবেক সহ-সভাপতি মো. শামিম রেজা মোল্লা। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজমুল সাকিব,উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক শের আলী সবুজ,জাগোনারী সংস্থার ডেপুটি ডাইরেক্ট সুচিত্রা রানী,প্রাণি স্বাস্থ্য শাখার জোনাল প্রাগ্রাম অফিসার মো. নাসিম উদ্দিন,সিনিয়র সাংবাদিক সাইফুল ইসলাম (শাহীন), সাংবাদিক আব্দুল আলীম সাচ্চুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা দৌলতপুরের মত এমন একটা বড় উপজেলায় গবাদিপশুর স্বাস্থ্য সুরক্ষা,কৃত্রিম প্রজনন,টিকাদান ও প্রাণিসম্পদ উন্নয়নে এমন কর্মসূচীর শুভ কামনা জানান।সেই সাথে সরকারির পাশাপাশি বিভিন্ন সংস্থাকে প্রাণিসম্পদ উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে