কুষ্টিয়ার দৌলতপুরে সোমবার দুপুরে দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে দৌলতপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজ সমুহে ফুটবল সহ ক্রীড়া সামগ্রী প্রদান করেন প্রধান অতিথি থেকে দৌলতপুর থেকে নির্বাচিত বিএনপি দলীয় সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দগুহর সভাপতিত্বে বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন
দৌলতপুর উপজেলা বিএনপির সেক্রেটারি আলহাজ বিল্লাল হোসেন,উপজেলা শিক্ষা অফিসার মুস্তাক আহমেদ, একাডেমিক সুপারভাইজার মোঃ কামাল হোসেন,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আতাউর রহমান, বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তফা,
মোঃ জহুরুল করিম বিশ্বাস, অধ্যাপক ফরজ উল্লাহ (ফরোজ),ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল। আর যদি অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা বৃন্দ, শিক্ষক শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব আহমেদ বাচ্চু মোল্লা বলেন দৌলতপুরের শিক্ষা প্রতিষ্ঠান সমুহে খেলার মাঠ সংস্কার করে খেলাধুলার পরিবেশ সৃষ্টি করার কথা উল্লেখ করে লেখা পড়ার পাশাপাশি, খেলাধুলায় মনোযোগ দেয়ার কথা উল্লেখ করেন। তিনি আরো ফুটবল ও ক্রিকেটসহ অন্যান্য ক্রিড়া সামগ্রী প্রদান,করা হবে বলেও জানান।