পীরগন্জে তিন মাদকসেবী কে ভ্রাম্যমান আদালতে সাজা প্রদাণ

এফএনএস (মোহাম্মদ মোস্তাফিজুর রহমান; পীরগঞ্জ, রংপুর) : | প্রকাশ: ১০ আগস্ট, ২০২৬, ০৫:৪৬ পিএম
পীরগন্জে তিন মাদকসেবী কে ভ্রাম্যমান আদালতে সাজা প্রদাণ

তিন জন মাদক সেবনকারীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিন মাস করে সাজা প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট তানভীর আহমেদ। উল্লেখ্য ১০ ই জুলাই দুপুরে ৪ নং কুমেদপুর ইউনিয়নের রসুলপুর বাজার সংলগ্ন গ্রামের ছোট মির্জাপুরে মাদকদ্রব্য বিক্রি-সেবন ও সরবরাহ করা কালে থানা পুলিশের চৌকষ টীম তাদের কে আটক করে থানায় নিয়ে আসেন আটককৃতরা হলেন 

১। রেজাউল ইসলাম (৪৫) পিতা-মৃত জহের উদ্দিন, সাং-ছোট মির্জাপুর

২। রাশেদুল ইসলাম (৫৭) পিতা: আব্দুর রউফ, সাং-ছোট মির্জাপুর

৩। এনামুল হক (৫৪) পিতা-মৃত আব্দুল হামিদ, সাং-ছোট মির্জাপুর

সর্ব থানা-পীরগঞ্জ, জেলা-রংপুর। ভ্রাম্যমান আদালত আটককৃতদের কে জেলহাজতে প্রেরণ করে বলে ভ্রাম্যমান আদালত সূএে জানা গেছে

আপনার জেলার সংবাদ পড়তে