প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক প্রেসিডেন্টের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদন | প্রকাশ: ১১ আগস্ট, ২০২৬, ০১:০৪ পিএম
প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক প্রেসিডেন্টের সাক্ষাৎ
ছবি: সংগ্রহীত

বাংলাদেশে ডিজিটাল কমার্সের প্রসার, পেমেন্ট ব্যবস্থার নিরাপত্তা জোরদার এবং দেশের ডিজিটাল রূপান্তর নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা করেছেন বিশ্বের অন্যতম বৃহৎ ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্ক প্রতিষ্ঠান ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কারপিন।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন স্টিফেন কারপিন। বৈঠকে বাংলাদেশে ডিজিটাল কমার্সের গতি বাড়ানো, পেমেন্ট নিরাপত্তা আরও শক্তিশালী করা এবং ডিজিটাল রূপান্তরে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

স্টিফেন কারপিন তিন দিনের সফরে সোমবার (১০ আগস্ট) বাংলাদেশে আসেন। সফরের অংশ হিসেবে মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশে অবস্থানকালে তিনি দেশের ডিজিটাল পেমেন্ট ও কমার্স খাতের বিভিন্ন বিষয় নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করছেন। তাঁর সফর শেষ হবে বুধবার (১২ আগস্ট)।

স্টিফেন কারপিনের সঙ্গে বাংলাদেশ সফরে রয়েছেন ভিসার ভারত ও দক্ষিণ এশিয়ার গ্রুপ কান্ট্রি ম্যানেজার সুরেশ শেঠি।

বৈঠকে ডিজিটাল কমার্সের বিস্তার, নিরাপদ ডিজিটাল লেনদেন নিশ্চিত করা এবং বাংলাদেশের চলমান ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিতে করণীয় নিয়ে গুরুত্ব দেওয়া হয়।

আপনার জেলার সংবাদ পড়তে