ভূরুঙ্গামারী'র জমজ দুইভাই এসএসসিতে জিপিএ-৫ পেল

এস.এম গোলাম মোস্তফা; ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম
| আপডেট: ১১ আগস্ট, ২০২৬, ০৩:৩৭ পিএম | প্রকাশ: ১১ আগস্ট, ২০২৬, ০৩:৩৭ পিএম
ভূরুঙ্গামারী'র জমজ দুইভাই এসএসসিতে জিপিএ-৫ পেল
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার যমজ দুই ভাই তাসিন আল মাহমুদ জয় ও তামিম আল মাহমুদ বিজয় এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে। যমজ দুই ভাইয়ের এমন সাফল্যে তাদের বাবা-মা, শিক্ষক ও স্বজনেরা বেশ খুশি। তাসিন আল মাহমুদ জয় ও তামিম আল মাহমুদ বিজয় ভূরুঙ্গামারীর দেওয়ানের খামার এলাকার বাসিন্দা ভূরুঙ্গামারী সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক মো. মোজাফফর হোসেন রিপন ও শিক্ষিকা শিরিনা পারভীন দম্পতির ছেলে। জমজ দুই ভাই দিনাজপুরের চিরিরবন্দর আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলে থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়ে এই সাফল্য অর্জন করে। তাসিন আল মাহমুদ জয় ও তামিম আল মাহমুদ বিজয় জানায়, তারা দুজন একই বিদ্যালয়ে পড়েছে। এসএসসি পরীক্ষায় দুজনেই জিপিএ-৫ পেয়েছে। পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য বাবা-মা সব সময় তাদের অনুপ্রেরণা দিয়েছেন। তারা নটর ডেম কলেজ অথবা সেন্ট জোসেফ কলেজে ভর্তি হতে চায়। পড়াশোনা শেষ করে তারা দুজনই প্রকৌশলী হতে ইচ্ছুক। মেধাবী দুই যমজ শিক্ষার্থীর মা শিরিনা পারভীন বলেন, দুই ছেলেই এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। তাদের দুজনের ফলাফলে পরিবারের সবাই খুব খুশি। আপনার ওদের জন্য দোয়া করবেন। চিরিরবন্দর আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের পরিচালক অধ্যক্ষ মো. মমিনুল ইসলাম বলেন, ফলাফল বিপর্য়য়ের মাঝেও শিক্ষার্থীর ভালো ফলাফল করেছে। যমজ দুই শিক্ষার্থী অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী। আগামীর দিনগুলোতে তারা যদি পড়ালেখার ধারাবাহিকতা বজায় রাখতে পারে তবে তাদের ভবিষ্যত উজ্জ্বল হবে।
আপনার জেলার সংবাদ পড়তে