কাপাসিয়ার তিন মাদরাসায় কেউ পাস করেনি

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর | প্রকাশ: ১১ আগস্ট, ২০২৬, ০৩:৩৮ পিএম
কাপাসিয়ার তিন মাদরাসায় কেউ পাস করেনি
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় চলতি বছরের দাখিল পরীক্ষার ফলাফলে তিনটি মাদরাসায় কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। উপজেলার মেরুয়া সিনিয়র আলিম মাদ্রাসা, ইকুরিয়া সিরাজিয়া বালিকা দাখিল মাদ্রাসা ও পাঁচুয়া দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসা থেকে মোট ৩০ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও তাদের একজনও উত্তীর্ণ হতে পারেনি। ফলে এসব প্রতিষ্ঠানের পাঠদান ও শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি নিয়ে নতুন করে প্রশ্ন সামনে এনেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা আব্দুল আরিফ সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, মেরুয়া সিনিয়র আলিম মাদ্রাসা থেকে ১৮ জন, ইকুরিয়া সিরাজিয়া বালিকা দাখিল মাদ্রাসা থেকে ৬ জন এবং পাঁচুয়া দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসা থেকে ৬ জন দাখিল পরীক্ষায় অংশ নেয়। তিন প্রতিষ্ঠানেই পাসের সংখ্যা শূন্য। তিন মাদ্রাসার ৩০ পরীক্ষার্থীর ৩০ জনই ফেল করেছে। একটি প্রতিষ্ঠানেও কোনো শিক্ষার্থী উত্তীর্ণ না হওয়ার বিষয়টি স্বাভাবিকভাবেই প্রতিষ্ঠানগুলোর শিক্ষা কার্যক্রম ও ফলাফল পর্যবেক্ষণের প্রয়োজনীয়তা সামনে এনেছে। সংশ্লিষ্টদের মতে, ফলাফল খারাপ হওয়ার কারণ খুঁজে বের না করে শুধু ফলাফল প্রকাশে সীমাবদ্ধ থাকলে সমস্যার স্থায়ী সমাধান হবে না। প্রয়োজন হলে প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল বিশ্লেষণ করে দুর্বল বিষয়গুলো চিহ্নিত এবং শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তার ব্যবস্থা করা দরকার।
আপনার জেলার সংবাদ পড়তে