বিরল এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ধন্যবাদ জ্ঞাপন

বিরল এরিয়া প্রোগ্রাম সমাপনী অনুষ্ঠিত

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) : | প্রকাশ: ১১ আগস্ট, ২০২৬, ০৪:৩৭ পিএম
বিরল এরিয়া প্রোগ্রাম সমাপনী অনুষ্ঠিত

বিরল এলাকাবাসীর আয়োজনে বিরল এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় ধন্যবাদ জ্ঞাপন ও বিরল এরিয়া প্রোগ্রাম সমাপনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হল রুমে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম হাসিবুল হাসান।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসি (তদন্ত) আনিছুর রহমান সরকার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সিনিয়র ডিরেক্টর- অপারেশনস (ন্যাশনাল অফিস) চন্দন জেড গোমেজ, ডিরেক্টর-অপারেশনস এন্ড টেকনিক্যাল প্রোগ্রাম লিমা হান্না দারিং, ডেপুটি ডিরেক্টর ফিল্ড অপারেশনস (নর্দান বাংলাদেশ ক্লাষ্টার) রাজু উইলিয়াম রোজারিও, উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রাজুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনা পারভীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহফুজার রহমান চৌধুরী প্রমূখ। অনুষ্ঠানে সকল ইউনিয়ন পরিষদ চেয়্যারম্যানবৃন্দ এবং প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, ধর্মীয় নেতৃবর্গ-শিক্ষক প্রতিনিধিবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে