মেলান্দহে ডিসির বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন

এফএনএস (শাহ জামাল; মেলান্দহ, জামালপুর) :
| আপডেট: ১১ আগস্ট, ২০২৬, ০৪:৫৭ পিএম | প্রকাশ: ১১ আগস্ট, ২০২৬, ০৪:৫৭ পিএম
মেলান্দহে ডিসির বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন

১১ আগস্ট জামালপুরের মেলান্দহ উমির উদ্দিন পাইলট স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারা গাছ বিতরণ ও উদ্ভোধন করা হয়। জামালপুর জেলা প্রশাসক ইউসুপ আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

বৃক্ষরূপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন। মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা, মাধ্যমিক শিক্ষা অফিসার আজাদুর রহমান ভূঁইয়া, একাডেমিক সুপারভাইজার আশরাফুল আলম ও উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোহান তালুকদার , সহকারী প্রধান শিক্ষক আবদুল আহাদ, স্কাউটস সহকারী কমিশনার মোহাম্মদ মোরশেদুল আলমসহ আরও অনেকে। ডিসি ওইদিন ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় মেলান্দহ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক ও ছাত্রছাত্রীদের সঙ্গে মতবিনিময় শেষে শিক্ষার মানোন্নয়ন দেখে সন্তোষ প্রকাশ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে