দিনাজপুরের চিরিরবন্দরে বার্ষিক পুষ্টি কর্ম- পরিকল্পনা মুল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১১ আগস্ট মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টায় চিরিরবন্দর কমিউনিটি এন্ড কনভেনশন সেন্টারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রিশন (গেইন) এর আয়োজনে ইউনিয়ন মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্ম এ বার্ষিক পুষ্টি কর্ম-পরিকল্পনা মূল্যায়ন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরা। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানার সভাপতিত্বে এসময় উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মো. মোয়াজ্জেম হোসেন, রেইনস প্রজেক্ট গেইনের প্রজেক্ট অফিসার সামিহা ইসরাত সিলভিয়া, কনসালটেন্ট সুবর্ণা ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। সভায় ইউপি চেয়ারম্যান, ইউপি সচিব, সাংবাদিক, কৃষক, শিক্ষক, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউপি সদস্য-সদস্যা, পুষ্টিকর্মী, স্বাস্থ্যকর্মী, ঈমামগণ অংশগ্রহণ করেন।