মণিরামপুরে বিএনপি নেতাকে নিয়ে গুজোব ছড়িয়ে হেয় করার অপচেষ্টা

এফএনএস (জি. এম ফারুক আলম; মণিরামপুর, যশোর) : | প্রকাশ: ১১ আগস্ট, ২০২৬, ০৬:৫৩ পিএম
মণিরামপুরে বিএনপি নেতাকে নিয়ে গুজোব ছড়িয়ে হেয় করার অপচেষ্টা

যশোরের মণিরামপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিন্টুর হৃদরোগ'সহ শারীরিক নানা জটিলতাকে কিছু ফেক আইডি এআই দিয়ে তৈরীকৃত বলে গুজোব ছড়িয়ে হেয় করার অপপ্রচার চালানো হচ্ছে। তার আশু রোগমুক্তি কামনায় উপজেলা বিএনপিসহ বিভিন্ন এলকার মসজিদ-মন্দিরে দোয়া ও প্রার্থনা করা হয়েছে। 

৮০’র দশক হতে ছাত্রদল-যুবদলের নেতৃত্ব থেকে উঠে আসা বিএনপির এই উদীয়মান তুখোড় নেতাকে নিয়ে ফেসবুকে ফেক আইডির এই পোস্ট কিছু লোক শেয়ার করায় তাদের মানসিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। সম্প্রতি হৃদরোগ'সহ শারীরিক নানা জটিলতা নিয়ে আসাদুজ্জামান মিন্টু ঢাকাস্থ একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। সেখানে এনজিওগ্রাম'সহ নানা পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এ নিয়ে কয়েকটি ফেকআইডিতে নানা গুজোব ছড়ানো হয়েছে। 

জানাযায়, আসাদুজ্জমান মিন্টু ৮০’র দশকে স্কুল জীবনে ছাত্রদলের রাজনীতিতে হাতে খড়ির মাধ্যমে রাজনীতির পথচলা শুরু। পরবর্তীতে তিনি সাংগঠনিক দক্ষতায় উপজেলা ছাত্রদলের সভাপতি-সাধারন সম্পাদকের নেতৃত্ব দিয়েছেন। দীর্ঘদিন উপজেলা যুবদলের সভাপতি-সাধারন সম্পাদকের দায়িত্ব পালনের পর আজ তিনি উপজেলা বিএনপির সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করে চলেছেন। তার এই রাজনৈতিক উল্থান অনেকেই বাকা চোখে দেখছেন। পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস জানান, যারা রোগ নিয়ে সমালোচনা করে তাদের মতো জঘন্য মানসিকতার মানুষকে ধিক্কার জানানোর ভাষা জানা নেই। আসাদুজ্জামান মিন্টুর পরিবারের স্বজনরা জানান, তিনি প্রায় অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি হন। সম্প্রতি গুরুত্বর অসুস্থ্য হলে তাকে ঢাকাস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে এনজিওগ্রাম'সহ নানা পরীক্ষা-নিরীক্ষা করে হৃদযন্ত্রে গুরুত্ব অসুস্থ্যতা সনাক্ত হয়। অচিরেই তার শরীরে অস্ত্রোপচার হবে। এটাকে নিয়ে কোন মহল অপপ্রচার চালালে তাদের কিছু বলার নেই। এ ব্যাপারে আসাদুজ্জামান মিন্টু জানান, শারীরিক অসুস্থ্যতা নিয়ে যারা গুজোব ছড়ায়, তাদের জন্য মহান আল্লাহর কাছে হেদায়েতের আর্জি জানিয়েছেন। এছাড়া তিনি দ্রুত সুস্থতার জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে