সাংস্কৃতিক কর্মকাণ্ডকে বাধ্যতামূলক করার পরিকল্পনা করছে জেলা পরিষদ

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১১ আগস্ট, ২০২৬, ০৭:২৬ পিএম
সাংস্কৃতিক কর্মকাণ্ডকে বাধ্যতামূলক করার পরিকল্পনা করছে জেলা পরিষদ

চাঁদপুর  জেলা পরিষদ প্রশাসক একেএম সলিম উল্যা সেলিম বলেছেন, বর্তমান সরকার খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে বাধ্যতামূলক করার পরিকল্পনা করছে। খেলাধুলা কে প্রাধান্য দেয়া হচ্ছে। আমাদের যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলায় উৎসাহ দিতে হবে। মাদক ইভটিজিং থেকে আমাদের যুব সমাজ কে দূরে রাখতে হবে আর খেলাধুলার পাশাপাশি লেখাপড়ায় মনোনিবেশ করতে হবে। তাহলেই যুব সমাজ এগিয়ে যাবে। জেলা পরিষদ প্রশাসক মঙ্গলবার ( ১১ আগস্ট) বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত পিএসএফ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।  এ সময় উপস্থিত ছিলেন, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ হাবিবুর রহমান মিয়া, সহযোগী অধ্যাপক হাসান শাহরিয়ার, ছাত্রনেতা ইমাম গাজী, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (চঃ দাঃ) শেখ মহিউদ্দিন রাসেল , সংগঠক ঐশ্বর্য মোশাররফ প্রমুখ। প্রধান অতিথি খেলার পূর্বে খেলোয়ারদের সাথে পরিচিত হন এবং ট্রফির মোড়ক উন্মোচনসহ খেলার শুভ উদ্বোধন করেন। টুর্নামেন্টে দশটি দল অংশগ্রহণ করবেন।

আপনার জেলার সংবাদ পড়তে