নাঙ্গলকোটে ১০ কোটি টাকার ব্রিজ উদ্বোধনের পূর্বেই সুড়ঙ্গ

এফএনএস (মাইনুদ্দিন দুলাল; নাঙ্গলকোট, কুমিল্লা) : | প্রকাশ: ১০ আগস্ট, ২০২৬, ০৭:৪২ পিএম
নাঙ্গলকোটে ১০ কোটি টাকার ব্রিজ উদ্বোধনের পূর্বেই সুড়ঙ্গ

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের ডাকাতিয়া নদীর উপর গোরকমুড়া-শাকতলা ব্রিজ প্রায় ১০কোটি টাকা ব্যয় নির্মিত। ব্রিজের অ্যাপ্রোচের সাথে সুড়ঙ্গ সৃষ্টি হয়ে ব্রিজের গার্ডার ধ্বসে পড়ার আশংকা দেখা দিয়েছে। এব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন পদক্ষেপ নেয় নি। ফলে দ্রুত সময়ের মধ্যে নাঙ্গলকোট ও চৌদ্দগ্রাম উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন আংশকা করা হচ্ছে। এতে করে দু’উপজেলার প্রায় ৫লাখ মানুষকে দুর্ভোগ পোহাতে হবে। 

জানা যায়, এলজিইডি প্রায় দেড় বছর আগে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ডাকাতিয়া নদীর উপর গোরকমুড়া-শাকতলা ব্রিজ প্রায় ১০কোটি টাকা ব্যয় নিমার্ণ করেন কোহিনুর এন্টার প্রাইজ নামক ঠিকাদারি প্রতিষ্ঠান। ব্রিজটি নির্মাণ করতে না করতেই দু’পাশের অ্যাপ্রোচ সড়ক ভেঙ্গে যাচ্ছে। এতে করে নাঙ্গলকোট-ধোড়করা-চৌদ্দগ্রামের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশংকা দিয়েছে।  এই সড়ক দিয়ে দু’উপজেলার কয়েক হাজার মানুষ দেশের বিভিন্ন স্থানে প্রতিদিন যাতায়াত করেন। এছাড়া বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ওই সড়কে যাতায়াত করে।  এ ব্যাপারে নাঙ্গলকোট উপজেলা প্রকৌশলী অহিদুল ইসলাম সিকদার বলেন, ব্রিজটি দু’বছর পূর্বে নির্মাণ করা হয়। তবে অ্যাপ্রোচের সাথে গর্ত সৃষ্টি হওয়ার ব্যাপারে খবর পেয়েছি, এটি দ্রুত সংস্কার করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে