আটোয়ারীতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

এফএনএস (মোঃ আনিসুর রহমান; আটোয়ারী, পঞ্চগড়) : | প্রকাশ: ১১ আগস্ট, ২০২৬, ১১:৪৩ পিএম
আটোয়ারীতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

পঞ্চগড়ের আটোয়ারীতে (১০) পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়িকে আটক করেছে আটোয়ারী থানা পুলিশ। ১০ আগস্ট সোমবার গভীর রাতে, উপজেলার  ৪ নং রাধানগর ইউনিয়নের, কিসমত রেলগেট বাজারের পাশে থেকে তাকে আটক করা হয়। আটক কৃত আসামী উপজেলার সাতপাখি দক্ষিণ দুর্গাপুর এলাকার ইসমাইল হোসেনের পুত্র  মনির হোসেন (২৫)। এ বিষয়ে আটোয়ারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামী কে ১১ আগস্ট ২০২৬ মঙ্গলবার পঞ্চগড় জেলা  বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

আপনার জেলার সংবাদ পড়তে