গফরগাঁও উপজেলা খেলাফত মজলিসের কমিটি গঠন

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ১২ আগস্ট, ২০২৬, ০৪:৫১ পিএম
গফরগাঁও উপজেলা খেলাফত মজলিসের কমিটি গঠন

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা বাংলাদেশ খেলাফত মজলিসের কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে মাওলানা মুমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে মাওলানা ইলিয়াস আহমদ ফরাজী এবং সাংগঠনিক সম্পাদক পদে মাওলানা মুনিরুল ইসলামকে  নির্বাচিত করা হয়। গত মঙ্গলবার (১১ আগষ্ট) সকালে গফরগাঁও জামিয়া মদিনাতুল উলুম কওমী মাদরাসা হলরুমে আয়োজিত এক দায়িত্বশীল সভায় ৩১ সদস্য বিশিষ্ট নবগঠিত এই কমিটির সদস্যদের নাম ঘোষণা এবং নবনির্বাচিতদের শপথ পাঠ করান ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করীম। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ জেলা শাখার সহ-সভাপতি মাওলানা নুরুল আমিন রহমানী সহ-সাধারণ সম্পাদক মাওলানা ডাঃ আজহারুল ইসলাম ও মুফতি নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব ফজলুর রহমান, বাইতুল মাল সম্পাদক মাওলানা শরিফুল ইসলাম, সহ-বাইতুল মাল সম্পাদক মুফতি রফিকুল ইসলামসহ জেলা ও থানা শাখার অন্যান্য দায়িত্বশীলবৃন্দ প্রমূখ। সভায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং দাওয়াতি ও জনকল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে