ময়মনসিংহের গফরগাঁওয়ে বিষধর সাপের কামড়ে এক মহিলার মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার দুপুরে উপজেলার রৌহা বন্দের বাড়ি এলাকায় এ ঘটনাটি ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর দুইটার দিকে উপজেলার সালটিয়া ইউনিয়নের রৌহা বন্দের বাড়ি এলাকায় মুজিবুর রহমানের স্ত্রী, ছয় সন্তানের জননী জোৎস্না খাতুন (৪০) বাড়ির পাশে ধানের জমিতে নিড়ানী কাজ করা সময় হঠাৎ বিষধর সাপের কামড় দেয়। পরে সে গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্বজনরা প্রথমে তাকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করান। বুধবার (১২ আগস্ট) বিকাল তিনটায় দিকে চিকিৎসাধীন অবস্থায় মহিলা মারা যান।
উল্লেখ্য, প্রায় দেড় মাস আগে একই বাড়ি
নিহত মহিলার ভাতিজা রাজিব (২৫) বিষধর সাপের কামড়ে মৃত্যু বরন করেন। এদিকে এলাকাবাসীর মধ্যে সাপ আতঙ্ক বিরাজ করছে।