কুষ্টিয়া দৌলতপুরে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে।বুধবার দুপুরে দৌলতপুর উপজেলা পরিষদ কনফারেন্স রুমে দিবসটির তাৎপর্য তুলে ধরে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ,ক,এম,শামীম রেজা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দগুহ,অনুষ্ঠানে বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃজহিরুল ইসলাম, বিশিষ্ট সাংবাদিক মোঃ সাইফুল ইসলসম (শাহীন), যুব উন্নয়নের উদ্যোক্তা, বিশিষ্ট সমাজসেবক মোঃ নাসির উদ্দিন। আরো ও উপস্থিত থেকে বক্তব্য রাখেন আল্লারদরগা যুব সেবা সংঘের প্রিয়াঙ্কা, খামারি ও উদ্যোক্তা মোছাঃ জান্নাতি খাতুন। অনুষ্ঠানে অন্যান্য কর্মকর্তা, সাংবাদিক, যুব উন্নয়নের প্রশিক্ষিত যুবক ও যুব মহিলা বৃন্দ।শেষে প্রশিক্ষিত যুবক যুব মহিলাদের সনদপত্র এবং চেক প্রদান করা হয়।