ঈদগাঁওতে জিএমসি ও মাইগ্রেশন ফোরাম সদস্যদের সমন্বয় সভা

এফএনএস (রেজাউল করিম; ঈদগাঁও, কক্সবাজার) :
| আপডেট: ১২ আগস্ট, ২০২৬, ০৬:৪১ পিএম | প্রকাশ: ১২ আগস্ট, ২০২৬, ০৬:৪১ পিএম
ঈদগাঁওতে জিএমসি ও মাইগ্রেশন ফোরাম সদস্যদের সমন্বয় সভা

কক্সবাজারের ঈদগাঁওতে ইউনিয়ন গ্রিভেন্স ম্যানেজমেন্ট কমিটি ও মাইগ্রেশন ফোরাম সদস্যদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ আগস্ট বুধবার দুপুরে ইউনিয়ন পরিষদ হল রুমে এ সভার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা 'প্রত্যাশী'। এতে সভাপতিত্ব করেন ঈদগাঁও ইউনিয়ন পরিষদের এমইউপি ও ইউনিয়ন মাইগ্রেশন কমিটির সভাপতি কামাল উদ্দিন। গ্রিভেন্স ম্যানেজমেন্ট কমিটি ও মাইগ্রেশন ফোরাম সদস্যদের কার্যক্রমে সমন্বয় জোরদারের উপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন সংস্থাটির কক্সবাজার অফিসের প্রোজেক্ট অফিসার (এ টু জে) সোলতান আহমদ ও ঈদগাঁও উপজেলা সমন্বয়ক মোঃ আজগর আলী। সদস্য সচিব হিসেবে উপস্থিত ছিলেন ঈদগাঁও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হরিদাস পাল।

সংশ্লিষ্ট প্রাসঙ্গিক বিষয়ে কথা বলেন এমইউপি রাবেয়া খানম, নুরনাহার বেগম, কোহিনুর আক্তার, সাংবাদিক মোঃ রেজাউল করিম, মোঃ আবু হেনা, ইউডিসি উদ্যোক্তা এম, ছরওয়ার সিফা, সংবাদকর্মী নাসির উদ্দিন পিন্টু, সোশ্যাল মোবিলাইজার জয়পাল মিঠু, মাইগ্রেশন কমিটির সদস্য কুলছুমা আক্তার ও আসমা খানম প্রমুখ। সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে পরিচালিত এ উন্নয়ন সংস্থাটি ঈদগাঁও উপজেলায় নিরাপদ অভিবাসন বিষয়ে দীর্ঘদিন কার্যক্রম পরিচালনা করে আসছে। অভিবাসীদের আর্থিক ও শারীরিক নিরাপত্তা, তাদের জন্য সহায়ক কর্মপরিবেশ তৈরি, বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ- সুবিধা, দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত ব্যাপারে তাদের সহায়তা প্রদান প্রক্রিয়ায় এ সংস্থাটির চলমান কার্যক্রম সচেতন মহলে আশার সঞ্চার করেছে। বিশেষ করে অভিবাসন বিষয়ক নানা বিরোধ নিষ্পত্তিতে মেডিয়েশনের মাধ্যমে মধ্যস্থতার ভূমিকা পালন করছে এ সংস্থাটির ইউনিয়ন গ্রিভেন্স ম্যানেজমেন্ট কমিটি। এ কমিটিকে তথ্যগত সহযোগিতা দিয়ে আসছে ইউনিয়ন মাইগ্রেশন ফোরাম। সংস্থাটির উদ্যোগে ঈদগাঁও ইউনিয়ন পরিষদের অভিবাসন কর্নার খোলা হয়েছে। যাতে প্রতি বুধবার বিদেশ গমন ইচ্ছুকদের অভিবাসন বিষয়ক পরামর্শ দেন কর্মরত সামাজিক সম্প্রীতি কর্মী।

আপনার জেলার সংবাদ পড়তে