কয়রায় পানির ট্যাংকি বিতরণ করলেন জেলা প্রশাসক বাপ্পী

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) :
| আপডেট: ১২ আগস্ট, ২০২৬, ০৬:৪৭ পিএম | প্রকাশ: ১২ আগস্ট, ২০২৬, ০৬:৪৭ পিএম
কয়রায় পানির ট্যাংকি বিতরণ করলেন জেলা প্রশাসক বাপ্পী

উপকূলীয় জনপদ খুলনার কয়রার অসহায় মানুষের মাঝে বৃষ্টি পানি সংরক্ষণে ৩ হাজার লিটার ধারন ক্ষমতা পানির ট্যাংকি বিতরণ করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুর ২ টায় কয়রা উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সকল পানির ট্যাংকি বিতরন করেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী। এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ শামীম কবির, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল আলম নান্নু, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, জেলা বিএনপির সদস্য এম এ হাসান, যুবদলের আহবায়ক মোঃ শরিফুল আলম, সদস্য সচিব মোতাসিম বিল্যাহ, ছাত্রদলের আহবায়ক আরিফ বিল্লাহ সবুজ, ছাত্র নেতা মেহেদী হাসান সবুজ প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে