হাটহাজারীতে সচেতনতামূলক র‍্যালি ও মশকনিধন এবং বৃক্ষরোপণ অভিযান

এফএনএস (কেশব কুমার বড়ুয়া; হাটহাজারী, চট্টগ্রাম) :
| আপডেট: ১৩ আগস্ট, ২০২৬, ০৫:০০ পিএম | প্রকাশ: ১৩ আগস্ট, ২০২৬, ০৫:০০ পিএম
হাটহাজারীতে সচেতনতামূলক র‍্যালি ও মশকনিধন এবং বৃক্ষরোপণ অভিযান

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর-বিএনসিসি কর্ণফুলি রেজিমেন্ট চট্টগ্রাম এর তত্ত্বাবধানে ১১ বিএনসিসি ব্যাটালিয়নের আওতাধীন হাটহাজারী সরকারি কলেজ বিএনসিসি প্লাটুন এর উদ্যোগে ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি ও মশকনিধন অভিযান এবং বিশেষ পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত হয়।

গতকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় কলেজ  প্লাটুন প্রাঙ্গণ থেকে শুরু হওয়া অভিযানটি শহিদ মিনার চত্বরে এসে শেষ হয়। কোম্পানি কমান্ডার সেকেন্ড লেফটেন্যান্ট (২/লে.) মো. আবু তালেব এর নেতৃত্বে ওই প্লাটুনের অর্ধশতাধিক ক্যাডেট উক্ত র‍্যালি ও অভিযানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এ সময় হাটহাজারী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ আরিফুর রহমান, কলেজের বিভাগের বিভাগীয় প্রধানগণ যথাক্রমে মনজুর আলী তালুকদার, আবু মুছা মো. মামুন, মো. সাইফুদ্দীন চৌধুরী, কাজী মো. জয়নুল আবেদীন, আবদুল্লাহ আল আহসান, মায়মুন আলী, মো. আলফাজ উদ্দীন, নিজাম উদ্দীন, নুসরাত জাহান সিদ্দিকা, কলেজ প্লাটুনের সামরিক স্টাফ ল্যা. কর্পোরাল মাহফুজুর রহমান, সিইউও ইমতিয়াজুল হক ও ক্যাডেট সার্জেন্ট ফাতেমা আক্তার মিম উক্ত অভিযানে অংশ নেন।

অভিযানে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি ডেঙ্গুর বিস্তার রোধে মশার প্রজননস্থল ধ্বংস করা হয়। এছাড়া প্লাটুন প্রাঙ্গণে কলেজের অধ্যক্ষ একটি ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ অভিযান কার্যক্রমের উদ্বোধন করেন।

আপনার জেলার সংবাদ পড়তে