রংপুরে গলা কেটে গ্যারেজ মালিককে হত্যা, ক্যাশ বক্স থেকে টাকা লুট

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) :
| আপডেট: ১৩ আগস্ট, ২০২৬, ০৫:৪৫ পিএম | প্রকাশ: ১৩ আগস্ট, ২০২৬, ০৫:৪৫ পিএম
রংপুরে গলা কেটে গ্যারেজ মালিককে হত্যা, ক্যাশ বক্স থেকে টাকা লুট

রংপুর নগরীতে একটি রিকশা গ্যারেজের ভেতর আব্দুর রহমান (৬৫) নামে একজনকে গলা কেটে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তি ওই গ্যারেজ সংলগ্ন একটি বাসায় একাই বসবাস করতেন।


পুলিশের ধারণা, নগরীর তাজহাট আনছারির এলাকায় বুধবার (১২ আগস্ট) রাতের কোনো একসময় এই হত্যাকাণ্ড ঘটেছে। সেখানে গ্যারেজে থাকা কোনো রিকশা চুরি না হলেও টাকা লুট করা হয়েছে।


আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে গ্যারেজের শাটার বন্ধ ও বাইরে রক্তের দাগ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে গ্যারেজের তালা ভেঙে ভেতরে আব্দুর রহমানের গলা কাটা মরদেহ দেখতে পায়।


প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা টাকা লুট করার উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এদিকে রক্তমাখা মাটি জায়গাটি চিহ্নিত করে সিআইডির ক্রাইম সিন টিমসহ পিবিআই ও মেট্রো পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। এ ছাড়া নিহত শরীরের থাকা পোশাক ও রক্তের চিহ্ন পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। এসব আলামত তদন্ত প্রক্রিয়ায় কাজে লাগবে বলে জানান পুলিশ।  


নিহত ব্যক্তি আব্দুর রহমান ওই গ্যারেজের মালিক। তিনি গ্যারেজের পাশের একটি বাসায় একাই থাকতেন। তার এক মেয়ে ও তিন ছেলে রয়েছে, তারা অন্যত্র থাকেন বলে স্থানীয়রা জানিয়েছে।

মরদেহ উদ্ধারের পর ঘটনাটি প্রথমে একটি ক্লুলেস হত্যাকাণ্ড হিসেবেই সামনে আসে। পুলিশ মরদেহ ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি শুরু করেছে ছায়া তদন্ত।

রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, লাশটি ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয় নাই।

আপনার জেলার সংবাদ পড়তে