কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়লই আমসা বাজার এলাকায় জুলাই শহীদ রাদীফ হোসেন রুশোর পরিবারের সদস্যের উপর বর্বর হামলা হয়েছে।
হামলাকারীরা শুক্রবার সকালে দলবল লাঠিসোটা নিয়ে জুলাই শহীদেও চাচা রিয়াজুল হকের (৩৫) বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা বাড়িতে থাকা রিয়াজুল হককে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে রক্তাত্ত করে। স্বামীকে বাঁচাতে রিয়াজুলের স্ত্রী ছুটে আসলে তাকেও পেটায় হামলাকারীরা।
এরমধ্যে গুরুতর আহত হয় রিয়াজুল হক। তার মাথা ফেটে যায়। পরবর্তীতে এলাকাবাসী এসে গুরুতর আহত রিয়াজুল হককে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে। তার অবস্থার অবনতি দেখে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজে রেফার্ট করেন।
জুলাই শহীদ রাদীফ হোসেন রুশোর পিতা জিয়াউর রহমান জানান, আমি বর্তমান ঢাকায় অবস্থান করছি। বাড়িতে আমি নেই জেনে আমার প্রতিবেশি হবাবিবু প্রামাণিক, আশিকুর প্রামাণিক, মাহাবুর প্রামাণিক ও আর্জিনা বেগম মিলে আমার ছোটভাই রিয়াজুলের বাড়িতে গিয়ে বর্বর হামলা চালায়।
এতে ছোটভাই রিয়াজুল ও তার স্ত্রী খাদিজা আহত হয়েছে। এরমধ্যে ছোটভাই রিয়াজুলের অবস্থা ভালোনা। তাকে রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীরা জমি সংক্রান্ত পূর্বজেরে এই হামলা করেছে বলে তিনি দাবি করেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা করা হবে বলেও জানান তিনি।